, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ঢাকা সিটি নির্বাচনে বকশি বাজার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ




ঢাকা সিটি নির্বাচনে বকশি বাজার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০১ ২০২০, ১৪:২৫ | 1049 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

অর্পণ মাহমুদ, ঢাকা বকশি বাজার থেকে।। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের বকশি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এই কেন্দ্রে সকাল থেকেই আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী ওমর বিন আবদাল আজিজ তামিম ও তার সমর্থকরা উপস্থিত ছিলেন। তার প্রতীক মিষ্টি কুমড়া। তার সমর্থকেরা তাত খানা লেনে অবস্থান নিয়েছিলেন।
বেলা পৌনে ১২ টার দিকে এই ওয়ার্ডের বিএনপির প্রার্থী শাহেদা মোরশেদের সমর্থকরা উপস্থিত হন কেন্দ্রের পেছনে নাজিমুদ্দিন রোডের দিকে। তারা কেন্দ্রের দিকে  ঢোকার চেষ্টা করে ব্যর্থ হন। আওয়ামী কাউন্সিলর প্রার্থীদের দিকে বিএনপির সমর্থকরা ঢিল ছোড়েন।
তারপর উত্তেজনা ছড়িয়ে পড়ে। দু’পক্ষের মধ্যে ঢিল ছোঁড়াছুঁড়ি শুরু হয়। এ সময় আটটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
কেন্দ্রে তখন ভোটারদের একটি লাইন ছিলো। এ ঘটনায় ভোটাররা দিক-বিদিক ছোটাছুটি করেন। পরে সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হয়।
কেন্দ্রে প্রিজাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান, এদিকে ঝামেলা হয়েছিলো। ভোটগ্রহণ কিছুক্ষণের জন্য বন্ধ ছিলো। বেলা ১২ টা ৬ মিনিট থেকে ভোটগ্রহণ আবার শুরু হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET