, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগামারার মোহনগঞ্জ সাফিক্স প্রি-কিন্টার গার্টেনে বিদায় সংবর্ধনা অনুষ্টিত




বাগামারার মোহনগঞ্জ সাফিক্স প্রি-কিন্টার গার্টেনে বিদায় সংবর্ধনা অনুষ্টিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০২ ২০২০, ০৭:৪০ | 847 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ মোহনগঞ্জ সাফিক্স প্রি-ক্যাডেট কিন্টার গার্টেন স্কুলে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা এবং ২০২০ ইং সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্টিত হয়েছে। শনিবার দুপুরে প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাকিরুল ইসলামের সঞ্চালনায় মোহনগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক শামসুজ জোহা সরকার বাদশার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন বাগমারা উপজেলা এলজিডি প্রকৌশলী সানোয়ার হোসেন, আচিনঘাট বিএম কলেজের অধ্যক্ষ তোফায়েল আহম্মেদ, প্রথম আলোর বাগমারা প্রতিনিধি মামুনুর রশীদ, প্রভাষক হারুর অর রশীদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যান সমিতির সভাপতি আসাদুল ইসলাম সান্টু, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি জাহাঙ্গীল আলম। অভিভাবক বৃন্দের পক্ষে বক্তব্য প্রদান করেন বাগমারা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী সরকার,শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন আমেনা আক্তার, মাশরাফি গালিব প্রমুখ। মধ্যাহ্ন ভোজ শেষে শিক্ষার্থীদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সন্ধায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET