, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ঈশ্বরদীতে চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা ও স্মারকলিপি প্রদান




ঈশ্বরদীতে চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা ও স্মারকলিপি প্রদান

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০২ ২০২০, ১২:২৯ | 1035 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

  ঈশ্বরদী উপজেলার ৫নং সলিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে আর্থিক অনিয়ম-দুর্নীতি, অসদাচরন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পাবনা জেলা প্রশাসক ও ঈশ্বরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবব পরিষদের ১১জন ইউপি সদস্য স্মারকলিপি প্রদান করেছে।
আজ রবিবার(০২ ফেব্রুয়ারী) সকালে ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথার অপসারণের দাবিতে ইউপি সদস্যরা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ রবিউল ইসলাম। এদিকে আগামীকাল সোমবার(০৩ ফেব্রয়ারী) সকাল ১০টার সময় নতুন থেকে শুরু হয়ে বড়ইচারা পর্যন্ত ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হবে জানা গেছে।
পরিষদের ১১ জন সদস্যের দেওয়া ওই স্মারকলিপিতে অভিযোগ করা হয়, চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা স্বেচ্ছাচারিতা, অনিয়ম, স্বজনপ্রীতি, অর্থ আত্মসাৎ ও অসদাচরন ও ক্ষমতার অপব্যবহার করে মানুষের বিপক্ষে দাঁড়িয়েছেন। সরকারি নিয়মকানুন না মেনে নিজের ইচ্ছেমতো পরিষদ চালাচ্ছেন। ২০১৬/২০১৭, ২০১৭/১৮,২০১৮/২০১৯ অর্থবছরে চেয়ারম্যান এনজিও কর্মীদের দ্বারা গৃহ ভবন কর/ট্যাক্স আদায় করেছেন যার পরিমান ২৭,০০,০০০/=(সাতাশ লক্ষ) টাকা। সেই অর্থ দ্বারা চেয়ারম্যান ইউনিয়নের মধ্যে কোন উন্নয়নমূলক কাজ না করে অনিয়মের মাধ্যমে আত্মসাত করেছেন। এছাড়া ২০১৭/২০১৮ অর্থবছরে ৭,৭৪,০০০/=(সাত লক্ষ চোয়াত্তর হাজার) টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে স্বারকলিপিতে। ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ নুরুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদের ১১ জন সদস্যই আজ রবিবার তাঁর অপসারণের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET