, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গৌরনদীতে নকল সরবরাহের দায়ে দুই ছাত্রীকে জরিমানা




গৌরনদীতে নকল সরবরাহের দায়ে দুই ছাত্রীকে জরিমানা

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৩ ২০২০, ১৭:৩৭ | 879 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খোকন হাওলাদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি॥ দাখিল পরীক্ষায় নকল সরবরাহের দায়ে জেলার গৌরনদী উপজেলার কাসেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার দুই ছাত্রীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ সোমবার সকাল দশটায় পরীক্ষা শুরু হওয়ার পরপরই কাসেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মোসাঃ আয়সা আক্তার ও বিলকিস আক্তার নামের দুই ছাত্রী পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের চেষ্টা চালায়।

এসময় দায়িত্বরত পুলিশ সদস্যরা দুই ছাত্রীকে আটক করেন।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই ছাত্রীকে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET