, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গোদাগাড়ীতে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে দুই স্কুল ছাত্রের মৃত্যু




গোদাগাড়ীতে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে দুই স্কুল ছাত্রের মৃত্যু

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৫ ২০২০, ১২:১৯ | 1800 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে গোদাগাড়ী-আমনূরা সড়কে উপজেলার সাধুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই স্কুলছাত্র হলো- সোহাগ আলী (১২) ও সুমন আলী (১১)। উপজেলার রাতাহারি গ্রামে তাদের বাড়ি। সোহাগের বাবার নাম হামিদুর রহমান। আর সুমনের বাবার নাম আলমগীর হোসেন। তারা দুজনেই রাতাহারি ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। দুই বন্ধু একটি বাইসাইকেলে চড়ে স্কুল যাচ্ছিল। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, স্কুল যাবার পথে সাধুর মোড় এলাকায় একটি মাইক্রোবাস প্রথমে বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে সোহাগ ও সুমন মাইক্রোবাসের সামনে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসটি না থেমে চাকায় দুই স্কুলছাত্রকে পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই স্কুলছাত্রের মৃত্যু হয়। বেলা ১১টা পর্যন্ত মরদেহ দুটি ঘটনাস্থলেই ছিলো। ওসি জানান, তারা ঘটনাস্থলেই রয়েছেন। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর এ নিয়ে থানায় মামলা হবে। তারা মাইক্রোবাসটিকে শনাক্ত করে এর চালককে আটকের চেষ্টা করছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET