চাঁদপুর মতলবে ফতেপুর উচ্চ বিদ্যালয়কে উপজেলা শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে রুপায়িত করবো শিক্ষাগুরু
ফতেপুর উচ্চ বিদ্যালয়কে উপজেলা শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে রুপায়িত করাই তার একমাত্র লক্ষ্য। চাঁদপুর মতলব উত্তর উপজেলা ১০ নং পূর্ব ফতেপুর ইউনিয়ন ফতেপুর উচ্চ বিদ্যালয় স্থাপিত। প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় ইনশাআল্লাহ এগিয়ে যেতে সক্ষম হয়েছে।ইউনিয়নের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী বলেন ফতেপুর উচ্চ বিদ্যালয় কে রূপায়িত করতে যেখানে যা দরকার তাই করা হবে। সেখানেই শিক্ষার্থীদের অবদান সবচেয়ে বেশি শিক্ষার্থীদের ভালো ফলাফল করলে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগন বলেন তোমাদের ভাল ফলাফলের সাফল্য আমাদের এগিয়ে নিতে পারে আমাদের আপ্যায়ন প্রচেষ্টায় আমরা উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে রূপায়িত করব।
নিচের শিক্ষাগুরু রজব আলী স্যার এর জীবন কাহিনী তুলে ধরা হলো।
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলাধীন ১০নং পূর্ব ফতেপুর ইউনিয়নের ঠেটালিয়া গ্রামের প্রয়াত ইসহাক গাজীর পরিবারে ১৯৭২ সালের পহেলা জানুয়ারী জন্মগ্রহন করেন শিক্ষাগুরু রজ্জব আলী। শিশুকাল থেকেই অনেক মেধাবী ছিলেন তিনি, এরই ফলশ্রুতিতে ১৯৮৭ সালে মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি সম্পন্ন করেন প্রিয় নন্দিত শিক্ষাগুরু। মতলব ডিগ্রি কলেজ থেকে যথাক্রমে ১৯৮৯ ও ১৯৯১ সালে এইচএসসি ও বিএসএস সম্পন্ন করেন মানুষ গড়ার এই কারিগর। ১৯৯৬ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ইংরেজিতে এমএ এবং ১৯৯৮ সালে কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড সম্পন্ন করেন মিষ্টিভাষী রজ্জব আলী স্যার। ১৯৯৫ সালের ২২ নভেম্বর ফতেপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার মধ্য দিয়ে প্রবেশ করেন তিনি তার কর্মজীবনে। ২০১৩ সালের পহেলা জুন পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষকের আসনে অধিষ্ঠিত হন হাজারো হৃদয়ের এই প্রিয় ব্যক্তিত্ব। ১৯৯৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দুই কন্যা সন্তানের জনক। প্রিয় এ শিক্ষাগুরুর সহধর্মিণী ৮০নং লুধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর দ্বায়িত্বে কর্মরত আছেন। চিটাগাং সাউদার্ন মেডিকেল কলেজে এমবিবিএস এ অধ্যয়নরত বড় মেয়ে এবং ঢাকা হলিক্রস কলেজ থেকে সদ্য এইচএসসি সম্পন্ন করা ছোট মেয়ের জন্য দোয়া চেয়েছেন প্রিয় স্যার। একান্ত আলাপ কালে স্যার বলেন, ফতেপুর উচ্চ বিদ্যালয়কে উপজেলা শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে রুপায়িত করাই তার একমাত্র লক্ষ্য।









