ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) মোহাম্মদপুর থানার পুলিশ ফাঁড়ির নতুন ইনচার্জ হিসাবে যোগদান করেছেন সাব-ইন্সপেক্টর (এসআই) মোঃ রাজিব মিয়া।
গতকাল ৪ ফেব্রুয়ারি ২০২০ রোজ মঙ্গলবার মোহাম্মদপুর থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে যোগদান করেন তিনি। তিনি মোহাম্মদপুর এলাকা থেকে মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সাংবাদিকসহ এলাকাবাসির সহযোগিতা কামনা ও দোয়া চেয়েছেন।
তিনি আরো বলেন, সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছেন, এ দায়িত্ব পালনে আমি প্রাণপন চেষ্টা চালিয়ে যাবো। এজন্য চোর-ডাকাত, সন্ত্রাস-জঙ্গিবাদ কিংবা মাদক ব্যবসায়ীদের ব্যাপারে কোনো তথ্য থাকলে ফাঁড়িতে এসে জানাতে পারেন। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। মোঃ রাজিব মিয়া এর আগে মোহাম্মদপুর থানায় সাব-ইন্সপেক্টর (এসআই) কর্মরত ছিলেন।
জানা যায় মোঃ রাজিব মিয়া, পিতাঃ মো জাফর মিয়া (অবঃ পুলিশ সদস্য) রাজবাড়ী গোয়ালন্দের সন্তান। তিন ভাই এর মধ্যে সে সবার ছোট, তিনি ২০০১ সালে এস.এস.সি, ২০০৩ সালে এইচএসসি, ২০০৭-২০০৮ সালে জগ্ননাথ বিশ্ব বিদ্যালয় থেকে স্নাতক এবং স্নানাক্তোর পাশ করেন পরে এস.আই পদে যোগ দেন।বাংলাদেশ পুলিশে যোগদানের পর থেকেই সাহসী ও নিষ্ঠার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করে আসছেন।
উলেখ্য দীর্ঘ চাকুরী জীবনে তিনি বিশেষ অবদানের জন্য বেশ কয়েক বার বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন, এর মধ্যে সেরা সাহসী পুলিশ অফিসার, জঙ্গি দমন অভিযানে বিশেষ ভূমিকা রাখার জন্য পুরস্কার অর্জন করেছেন।
এছাড়া তিনি একজন মানবিক মানুষ, তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের যুক্ত আছেন, অসহায় মানুষের পাশে দাড়ান, নিয়মিত রক্ত দেওয়া, দরিদ্র ছাত্রের বই কিনে দেওয়া,ভর্তির জন্য সাহায্য করাসহ বিভিন্ন সামাজিক কাছে নিজেকে নিয়োজিত রেখেছেন।









