কৃষি ফসলী জমিতে অবৈধ ভাবে পুকুর খনন করায় দায়ে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট(ইউএনও) তিন জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে তানোর উপজেলার চান্দুড়িয়া ইউপির জুড়ানপুর ফসলী মাঠে ইউএনও পুলিশ নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিনজন জমির মালিককে আটক করে সেখানেই ভ্রাম্যমান আদালত বসিয়ে এ রায় প্রদান করেন। কারাদণ্ড প্রাপ্তরা হলেন,উপজেলার চান্দুড়িয়া ইউপির রাতৈল গ্রামের মৃত কদমমীরের পুত্র আলতাব হোসেন(৪৫) একই গ্রামের আলহজ ময়েজ মণ্ডলের পুত্র নজরুল ইসলাম(৫০) ও তাঁর ভাই মুকবুল হোসেন(৫৪)। এলাকা সুত্রে জানাযায় সরকারি নির্দেশনা অমান্য করে উপজেলার জুড়ানপুর ধানী মাঠে ফসলী জমিতে প্রায় ৫০ বিঘা জমিতে স্কেলেটর(ভেকু) মেশিন দিয়ে অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও সুশান্ত কুমার মাহাতো পুলিশ এবং দপ্তরের কর্মচারীদের নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এসময় পুকুর খনন করতে দেয়া জমির মালিক আলতাব, নজরুল ও মুকবুলকে আটক করতে সক্ষম হন। কিন্তু স্কেলেটর(ভেকু) মেশিনের মালিক ইউএনওর আশার খবর পেয়ে পালিয়ে যান। স্থানীয়রা জানান জেলার নওহাটা এলাকার রানাসহ চারজন প্রায় ৫০বিঘা জমি লীজ নিয়ে ওই এলাকার শাহীন ধুরইল এলাকার বাবু এবং তরিকুলের মাধ্যমে তাঁরা পুকুর খনন কাজ শুরু করেন। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ইউএনও সুশান্ত কুমার মাহাতো শুক্রবার অভিযান চালিয়ে ফসলী জমি পুকুর খননের জন্য লীজ দেবার অপরাধে তিন জনকে আটক করে কারাদণ্ড প্রদান করেন। ইউএনওর এমন সাহসিকতায় ওই এলাকার কৃষকদের মাঝে ফিরে আসে এক প্রকার সস্তি। ওই এলাকার কৃষকদের দাবি পুরো ইউপির ফসলী মাঠে অতীতে ব্যাপকহারে পুকুর খনন করা হয়েছে। যার ফলে ধান চাষাবাদ নেই বললেই চলে। এজন্য এলাকার শ্রমিকরা বহিরে গিয়ে কাজ করছেন এবং বর্ষা মৌসুমে অনেক এলাকা জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পড়ছে। ফসলী জমিতে আর যেন পুকুর খনন না হয় এজন্য প্রশাসনকে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার দাবি জানান। ওসি তদন্ত রাকিবুল হাসান জানান আসামিদের শুক্রবার বিকেলের দিকে কারাগারে পাঠানো হয়েছে। এবিষয়ে নির্বাহী অফিসার ইউএনও সুশান্ত কুমার মাহাতো জানান ফসলী জমিতে কোন ভাবেই পুকুর খনন করতে দেয়া হবেনা। জুড়ানপুর মাঠে যে সব জমিতে পুকুর খননের জন্য মাটি তোলা হয়েছে সে সব জমি সমতল করার নির্দেশ দেয়া হয়েছে। এরপরও যদি কেউ পুকুর খনন করে মেশিন বিকল করাসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে।









