ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের ৭নং নারিশা ওয়ার্ডে উন্নয়ন সংলাপ সম্পন্ন হয়েছে। গতকাল বিকাল ৫ ঘটিকায় নারিশা ওয়ার্ড ইউপি সদস্য আমিনুল ইসলাম জিকু বেপারীর বাড়ীর উঠানে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।
এলজিএসপি-৩ এর আওতায় গ্রামীণ প্রেক্ষাপটে “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা” (SDG) অর্জনে নারিশা ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন সংলাপ সম্পন্ন হয়।
নারিশা ইউপি ৭, ৮, ৯ ওয়ার্ডের মহিলা সদস্য পুষ্প খানমের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম জিকু বেপারী, রফিকুল ইসলাম বেপারী, আনিস রানা, কুদ্দুস বেপারী, আলিম মোল্লা, সালাম বেপারী, মনিরুল ইসলাম প্রমুখ।
Please follow and like us:









