, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীতে নেসকো কর্মচারীদের চাকরি স্থায়ী করণের দাবিতে মানববন্ধন




রাজশাহীতে নেসকো কর্মচারীদের চাকরি স্থায়ী করণের দাবিতে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১০ ২০২০, ২০:৩৫ | 1439 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মহানগরীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) এ রাজশাহী ও রংপুর বিভাগের সকল অস্থায়ী মিটার পাঠক ও বিল বিতরণকারী (পিচ রেট) কর্মচারীদের চাকরি স্থায়ী করণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। গতকাল সোমবার বেলা সোয়া ১১টার দিকে বিদ্যুৎ ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সাহেব বাজার জিরোপয়েন্টে এসে মানববন্ধনে মিলিত হন তারা। এসময় মানববন্ধনে রাজশাহী ও রংপুর বিভাগের কর্মচারীরা এই কর্মসূচি পালন করেন। মানববন্ধন থেকে জানানো হয় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে অস্থায়ী (পিচরেট) ভিত্তিতে মিটার পাঠক ও বিল বিতরণকারী হিসেবে কর্মরত আছে অনেক কর্মচারী। এছাড়া দুই বিভাগের ৬০০ জনের উর্দ্ধে পিচরেট কর্মচারীদের পরিবার পরিজন নিয়ে হতাশায় দিন যাপন করছেন। এ বেতনে সংসার চালানো ও ছেলে মেয়েদের মুখে দুমুঠো ভাত তুলে দেয়া কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে কর্মরত থাকলেও তাদের স্থায়ীকরণের কোনো উদ্যোগ নেয়া হয়নি। তাদের চাকরী স্থায়ী করণের জন্য তারা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন।এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মাসুম খানসহ রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন পদের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET