, , ,

শিরোনামঃ-




৫ আসনের উপনির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ১৪ প্রার্থী

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১০ ২০২০, ২১:১৬ | 895 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শূন্য ঘোষিত জাতীয় সংসদের ৫টি আসন ঢাকা-১০, গাইবান্ধা-৩, বাগেরহাট-৪, যশোর-৬, বগুড়া-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বিতরণ চলছে। তৃতীয় দিন সোমবার দুপুর পর্যন্ত ১৪ জন ফরম সংগ্রহ করেছেন।

গাইবান্ধা-৩ আসনে সবচেয়ে বেশি আটজন আবেদন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন- উম্মে কুলসুম স্মৃতি, ইয়াকুবুল আজাদ, মাহমুদুল হক, একেএম মোকছেদ চৌধুরী, মফিজুল হক সরকার, ফজলুল করিম, ওমর ফারুক ও আজিজার রহমান।

বাগেরহাটে আবেদন ফরম সংগ্রহ করেছেন চারজন। তারা হলেন- এইচ এম মিজানুর রহমান জনি, আব্দুর রহিম খান, প্রবীর রঞ্জন হালদার ও মো. আমিরুল আলম মিলন। যশোরে শেখ আব্দুর রফিক ও বগুড়ায় মুজাহিদুল ইসলাম বিপ্লব।

জানা গেছে, সংসদ সদস্য পদে আবেদন ফরমের মূল্য ৩০ হাজার টাকা, মেয়র পদে ২৫ হাজার ও কাউন্সিলর পদে ১০ হাজার টাকা রাখা হচ্ছে।

উল্লেখ্য, গাইবান্ধা-৩, ঢাকা-১০, বাগেরহাট-৪, বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে গত সোমবার (৮ ফেব্রুয়ারি)। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম বিতরণ ও জমা দেয়া যাবে। ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET