, , ,

শিরোনামঃ-




রাজশাহীতে বিশ্ব বেতার দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৩ ২০২০, ২১:১১ | 916 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বেতার সবার জন্য,সবসময় সবখানে এ স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে বিশ্ব বেতার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টার সময় বাংলাদেশ বেতার রাজশাহীর শিল্পী ও কলাকুশলীদের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর কাজিহাটা সংলগ্ন রাজশাহী বেতারের কার্যালয় থেকে বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রাজশাহী বেতার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক পরিচালক হাসান আখতার, আঞ্চলিক প্রকৌশলী ফারজানা আফরোজ,মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল,পবা উপজেলা ভাইস চেয়ারম্যান ও নাট্য শিল্পি এবং নাট্যকার ওয়াজেদ আলী খান প্রমুখসহ রাজশাহী কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এবারের বিশ্ব বেতার দিবসের প্রতিপাদ্য ছিল বেতার ও বৈচিত্র।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET