রামগঞ্জে সেবা কো-অপারেটিভ সোসাইটির ২৪তম বার্ষিক সাধারন সভা গতকাল শনিবার শহরের জিয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় সোসাইটির সভাপতি কমরেড আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারন সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, গান্ধী আশ্রম ট্রাষ্টের জেলা এরিয়া ম্যানেজার মো. নুরুনবী,
সেবা কো-অপারেটিভ সোসাইটির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, সহকারী সমবায় পরিদর্শক তসলিম হোসেন, সাংবাদিক মনির হোসেন বাবুল, পাটওয়ারী হোসেন শরীফ, জাকির হাসেন পাটওয়ারী, আবু তাহের প্রমুখ। এ সময় সেবা কো-অপারেটিভ সোসাইটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
সমিতির সম্পাদক মূল এজেন্ডা উপস্থাপন করে বলেন, গত দুই বছর বিনিয়োগ নেই, এসডিপিএস এর বাকি টাকা শোধ করা এবং নতুন করে বিনিয়োগ না করতে পারলে সমিতি কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
হাউজের পক্ষ থেকে এ বিষয়ের উপর আলোচনা অংশ নেন রেদোয়ান,আমিন উল্যা সরকার, ডা. মাখন লাল, বেলায়েত হোসেন বাচ্চূ, আনোয়ার হোসেন জমদার, মাষ্টার ইউনুছ বেলাল এবং সমিতির প্রবীন সদস্য রুহুল আমিন।
সকলে সমিতি সচল করার স্বার্থে প্রয়োজনে কমিটি করে জমিন বিক্রি করে যার যার নামে দিয়ে এসডিপিএস পরিশোধ, নতুন বিনিয়োগ করা এবং বকেয়া টাকা আদায়ে টামটাতে সেবার সাব অফিস করার পরামর্শ দেন।









