“বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর শ্লোগান, টেকনিক্যাল স্বাস্থ্য সহকারীদের হাতে টিকা দান” “ভ্যাকসিন হিরো শেখ হাসিনা, স্বাস্থ্য সহকারী মূল সেনা”। স্বাস্থ্য বিভাগে সফলতা অর্জনের মূল কারিগর স্বাস্থ্য সহকারীরা। ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী কেন্দ্রীয় দাবী বাস্তবায়ন সমন্বয় পরিষদের ডাকে সারা দেশ ব্যাপী বরিশালের আগৈলঝাড়ায় টেকনিক্যাল বেতন স্কেল ও পদমর্যদাসহ চার দফা দাবী আদায়ের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের হাম রুবেলা ট্রেনিং বর্জনসহ আগামী ২২ ফেব্রুয়ারী থেকে হাম-রুবেলা, ইপিআইসহ সকল প্রকার কার্যক্রম দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্ম বিরতি অব্যাহত রাখার ঘোষনা দেয়। জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন আগৈলঝাড়ার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২১ জন স্বাস্থ্য সহকারীদের দাবী আদায়ের লক্ষ্যে হাসপাতালের সামনে হাম রুবেলা ট্রেনিং বর্জনসহ আগামী ২২ ফেব্রুয়ারী থেকে হাম-রুবেলা, ইপিআইসহ সকল প্রকার কার্যক্রম দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্ম বিরতি পালন করে। স্বাস্থ্য সহকারী ও প্রধান সমন্বয়কারী আরিফ হোসেন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন মনির হোসেন জমদ্দার, সিঞ্চন বাড়ৈ, অমল অধিকারী, লক্ষন চন্দ্র পাল, কামরুল হাসান, দুলাল বিশ্বাস, গোবিন্দ চন্দ্র হালদার, মালা রানী পাত্র, রুফাইদা আক্তার, শিলাবতী বালা, জোসনা রানী, নুরুন নাহার আক্তার, তৃপ্তি রায়, শিলা বাগচী, ইউসুফ সরদার, কানিজ ফাতেমা, সেলিনা আক্তার, নীলকান্ত হালদার, শ্যামকান্ত সমদ্দার, জামাল হোসেন, কল্পনা রানী হালদার, রমা রানী ও বদরুন নেসা প্রমুখ। তাদের চার দফা দাবীর মধ্যে টেকনিক্যাল পদমর্যদাসহ বেতন স্কেল, মাঠ/ভ্রমন ভাতা ও ঝুঁকি ভাতা মূল বেতনের ৩০%, প্রতি ছয় হাজার জনগোষ্টির জন্য একজন করে স্বাস্থ্য সহকারী নিয়োগ নিশ্চিত এবং দ্রুত সময়ের মধ্যে শূন্য পদে নিয়োগ এবং ১০% পোষ্য কোটা প্রবর্তন করে নিয়োগ দিতে হবে।
উল্লেখ্য, স্বাস্থ্য সহকারীদের কাজের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো পদক অর্জন করেছেন। শিশু মৃত্যুর হার কমিয়ে আনা, ভিটামিন এ প্লাস ক্যাম্পপেইন, কৃমি ট্যাবলেট বিতরন ও স্বাস্থ্য শিক্ষাসহ বিভিন্ন কাজ করার পরেও স্বাস্থ্য সহকারীদের দাবী গুলো মেনে নেয়া হয়নি।









