, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • ছাগলনাইয়া ইম্পীরিয়্যাল স্কুলে বার্ষিক ক্রীড়া ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধণা প্রদান




ছাগলনাইয়া ইম্পীরিয়্যাল স্কুলে বার্ষিক ক্রীড়া ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধণা প্রদান

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৮ ২০২০, ২০:২৫ | 1268 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়া ইম্পীরিয়্যাল এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ইম্পীরিয়্যাল  স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী এবং মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২০ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়। এসময় সেরা শিক্ষক ও অভিভাবকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। ইম্পীরিয়্যাল  স্কুলের চেয়ারম্যান নূর হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

ইম্পীরিয়্যাল এডুকেশন ফাউন্ডেশন’র ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আফছারুল হাই উজ্জ্বল’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম কিবরিয়া, শিক্ষা অফিসার মহিউদ্দিন, চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তাহেরা বেগম, পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুছা, থানার এস আই আলমগীর হোসেন, পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী খোকন, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াছ হোসেন সোহাগ, ছাগলনাইয়া গণপাঠাগারের সাধারণ সম্পাদক মাস্টার আবুল কালাম আজাদ,সাহিত্য সম্পাদক কামাল হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের অধ্যক্ষ আবদুস সালাম সরর্কা। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী।

এসময় ইম্পীরিয়্যাল স্কুলের পরিচালকদের মাঝে উপস্থিত ছিলেন, পরিচালক (প্রশাসন) খালেদা আক্তার, শাহাদাত হোসেন মানিক, ইকবাল হাসান মজুমদার, ফজলুল হক ফজলু, জাহেদ হোসেন সুমন, মোঃ ইউনুছ, কবি ফজলুল হক, আবদুল আলিম, জাহাঙ্গীর আলম।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সহ সভাপতি রহমত উল্যাহ ভূঁঞা, সাংগঠনিক সম্পাদক মির্জা জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের অভিভাবক  মুন্সি আলীম উল্যাহ, ছাগলনাইয়া শেখ ফজলুল হক মণি স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোঃ এনায়েত উল্যাহ ফরায়েজী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ ননি সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET