একুশে ফেব্রæয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে আসাফো ছাগলনাইয়া শাখার উদ্যোগে ৫ দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রæয়ারী) বিকেল ৪ টায় স্থানীয় গোল্ডেন স্পুন রেস্টুরেন্ট মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসাফো ছাগলনাইয়া উপজেলা শাখার আহবায়ক মির্জা মীর কাশেম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসাফো ফেনী জেলা শাখার সভাপতি ও ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার। আসাফো ছাগলনাইয়া শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মহিউদ্দিন লিটন’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, আসাফো ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক এমএন জীবন, ছাগলনাইয়া পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা কৃষকলীগের সভাপতি মনির হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আবদুল হাই ভূঁঞা প্রমুখ। এসময় ছাগলনাইয়া উপজেলা আসাফোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।









