, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগমারায় কৃষকের পানবরজে অগ্নিকান্ডে পাঁচ লাখ টাকার ক্ষতি




বাগমারায় কৃষকের পানবরজে অগ্নিকান্ডে পাঁচ লাখ টাকার ক্ষতি

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২২ ২০২০, ১৭:২৮ | 873 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় ইনতাজ আলী নামের এক কৃষকের পানবরজে দুর্বৃত্তদের দেয়া আগুনে পড়ে চাই হয়ে গেছে। অগ্নিকান্ডে কৃষক ইনতাজ আলীর পাঁচ লাখ টাকার ক্ষতি স্বাধিত হয়েছে বলে জানা গেছে। চলতি মাসের ২ ফেব্রুয়ারীতে ওই পানবরজে অগ্নিকান্ডের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। ওই অগ্নিকান্ডের ঘটনায় ইনতাজ আলী নিজেই বাদী হয়ে বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। পুলিশী ব্যবস্থা না নেয়ায় ১৯ দিনের মাথায় আবারো ওই পান বরজে অগ্নিকান্ডের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার গনিপুর ইউনিয়নের একডালা গ্রামের কৃষক ইনতাজ আলীর পানবরজে গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা পানবরজটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটায়। ভোর রাতে এলাকার লোকজন আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে পানবরজের মালিক ইনতাজ আলীকে খবর দেয়। এলাকার লোকজন সংঘবদ্ধ হয়ে আগুন নেভানোর পূর্বেই পানবরজ পুড়ে ছাই হয়ে যায়। কৃষক ইনতাজ আলীর অভিযোগ,পানবরজটি তিন বার অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে। ওই সকল ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। পুলিশী ব্যবস্থা না নেয়ার কারনে দুর্বৃত্তরা একর পর এক অপরাধ মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তিনি অবিলম্বে তদন্ত পূর্বক ওই সকল দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন। গনিপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সোবহান মন্ডল বলেন, কৃষক ইনতাজ আলী ওই জমিতে ফসল করার পর থেকেই দুর্বৃত্তরা তার ফসল গুলো নষ্ট করে দেয়। যার কারনে জমি গুলো পানবরজ করার চেষ্টা করে। গত তিন মাসে ওই জমির পানবরজে তিনবার অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে। অগ্নিকান্ডে কৃষক ইনতাজ আলীর পাঁচ থেকে ছয় লাখ টাকার মত ক্ষতি স্বাধন হয়েছে। তিনিও ওই সকল দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি আতাউর রহমান বলেন, বিষয়টির খোঁজখবর নিয়ে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET