, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ সহ  আটক  এক




সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ সহ  আটক  এক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২২ ২০২০, ২০:২৪ | 960 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ, মোটরসাইকেলসহ এক মাদকবিক্রেতাকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আটক মো. মোনায়েম আফিন্দী (২৩) তাহিরপুর উপজেলার পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের হোসেন আহম্মদের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে হাবিলদার মো. শরিফুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ১২০৩/৯-এস-এর নিকট উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউরগড় নামক স্থানে মোনায়েম আফিন্দির চলাফেরা সন্দেহ হলে প্রথমে তাকে আটক করে। পরে তার সঙ্গে থাকা একটি স্কুল ব্যাগে তল্লাশি চালিয়ে ১৬ বোতল ভারতীয় মদ এবং তার ব্যবহুত ১টি প্লাটিনা মোটর সাইকেল জব্দ করে টহলরত বিজিবি।
সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক মো. মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামিকে জিঙাসবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে বিজিবি’র পক্ষ থেকে তাহিরপুর থানায় মামলার প্রস্ততি চলছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET