পটুয়াখালী দশমিনা উপজেলায় আ`মিলীগের আয়োজনে শনিবার বিকাল ৪ ঘটিকায় কেন্দ্রীয় ও জেলার আ.লীগ নেতাকে গন-সংবর্ধনা দেয়া হয়।
দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আঃ আজীজ মিয়ার সভাপতিত্বে কেন্দ্রীয় আ.লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী মোঃ জাফর উল্লাহ, কেন্দ্রীয় আ.লীগের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব এ্যাড. আফজাল হোসেন, কার্যনিবার্হী কামিটির সদস্য ও সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী, সাবেক এমপি জনাব আ.খ.ম জাহাঙ্গীর হোসাইন, জেলা আ.লীগের সভাপতি কাজী আলমগীর এবং জেলা আ.লীগের সাধারন সম্পাদক ভিপি আবদুল মান্নানকে গন-সংবর্ধনা দেয়া হয় । এ সময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী (৩) সংসদ সদস্য এস এম শাহজাদা সাজু এমপি ও জেলা পরিষদ চেয়ারমান মোঃ খলিলুর রহমান মোহন।
উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক এ্যাড. ইকবাল মাহামুদ লিটনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সিনিয়ার সহ-সভাপতি কাজী আবুল কালাম, সাবেক সাধারন সম্পাদক এ্যাড. সিকদার গোলাম মোস্তফা , উপজেলা যুবলীগের , সভাপতি, সম্পাদক, উপজেলা ছাত্রলীগ সভাপতি, সম্পাদকসহ জেলা ও উপজেলা পর্যায়ের অনান্য নেতৃবৃন্দ।
এর আগে উপজেলার নলখোলা বাসষ্ট্যান্ড সংলগ্ন উপজেলা আ’লীগের স্থায়ী কার্যালয় উদ্বোধন, দশমিনা সরকারী আব্দুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজ ও দশমিনা বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় নেতৃবৃন্দরা পরিদর্শন করেন।









