ময়মনসিংহের ভালুকায় বালুবাহি চলন্ত ট্রাকের পিছনে সব্জিবাহি পিকআপের ধাক্কায় গৌতম গাঙ্গুলী (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি গাজীপুর শ্রীপুরের সুখ রঞ্জন গাঙ্গুলীর ছেলে। গত শনিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজলার সিডস্টোর এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। ভরাডাবা হাইওয়ে ফাঁড়ি পুলিশ দুর্ঘটনা কবলিত পিকআপটি আটক করেছে।
ভরাডাবা হাইওয় পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ঢাকাগামী সব্জিবাহি দূরন্ত বর্তি একটি পিকআপ ঘটনার সময় ওই স্থানে পোঁছলে বালুবাহি চলন্ত একটি ট্রাককে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়মুচের গিয়ে ঘটনাস্থলেই ব্যবসায়ী গৌতম গাঙ্গুলী নিহত হন। ভরাডাবা হাইওয় পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর উযায়ের আল মাহমুদ আদনান দুর্ঘটনার বিষয়টি নির্শ্চিত করেছেন।









