তাহিরপুর সীমান্তের লাউড়েরগড় সীমান্তের বর্ডার হাটের উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী মার্চের মাঝামাঝি সময়ে দুই দেশের প্রধানমন্ত্রী কর্তৃক দ্বিতীয় দফায় নতুন হওয়া এই বর্ডার হাটগুলোর উদ্বোধনের কথা রয়েছে বলে জানিয়েছেন বর্ডার হাটের আহবায়ক অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট সোহেল মাহমুদ।
রোববার এই হাটের বিক্রেতা নিয়োগের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে এবং ২৫টি দোকানকোটার জন্য সহস্রাধিক আবেদন জমা পড়েছে বলে উপজেলা প্রশাসন তাহিরপুর সূত্রে জানা গেছে তবে আজ বুধবার পর্যন্ত এর সীমা বেধে দিয়েছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি।
২০১৮ সালে শুরু হওয়া তাহিরপুর উপজেলার লাউড়েরগড়ে বর্ডার হাটের ভারতীয় সীমানায় ২৫ টি এবং বাংলাদেশের সীমানায় ২৫ টি করে দোকান কোঠার নির্মাণ কাজ ও ভারতীয় অংশে সড়কের সংযোগ কাজও সম্পন্ন হয়েছে।
সোমবার বর্ডারহাট পরিচালনা কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেটসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যগন সহ র্ব্ডার হাট পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট সোহেল মাহমুদ জনসাধারন কে জানান মন্ত্রণালয় থেকে আমাদের বলা হয়েছে, পানিয়-জল, স্যানিটেশন, চিকিৎসা সেবা নিশ্চিত হয়েছে কি না দেখার জন্য এবং বিক্রেতা নিয়োগের নোটিশ দেবার জন্য।
বর্ডার হাটের ৫ কিলোমিটার ভেতরের আগ্রহীরা আগামী ২৬ ফেব্রয়ারি পর্যন্ত বিক্রেতা হবার জন্য আবেদন করতে পারবেন।চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি সময়ে দু দেশের প্রধান মন্ত্রী যৌথ ভাবে বর্ডার হাটের শুভ উদ্ভোধন করবেন বলে আশা করা যাচ্ছে।









