, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • কেশবপুরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ২৯ মার্চ উপ-নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন ……….. শাহীন চাকলাদর




কেশবপুরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ২৯ মার্চ উপ-নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন ……….. শাহীন চাকলাদর

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৮ ২০২০, ১০:০৮ | 914 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, কেশবপুর  হচ্ছে স্বস্তি আর শান্তির জয়গা।

স্বস্তি আর শান্তির জয়গাকে কাউকে অশান্ত করতে দেওয়া হবে না। কোন সন্ত্রাস, কোন মাদকের স্থান কেশবপুরে থাকবে না। কঠোর হাতে সন্ত্রাস দমন করা হবে, মাদক নির্মুল করা হবে। কেশবপুরের আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ।

ঐক্যবদ্ধ আওয়ামী লীগ এখন অনেক বেশি শক্তিশালী। কেশবপুরে যে উন্নয়নের ধারা বিদ্যমান রয়েছে আগামী ২৯ মার্চ উপ-নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

কেশবপুরের হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও অংগসংগঠনের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহয়ক ওবায়দুর রহমান ওহাবের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক সিরাজুল ইসলামের সঞ্চালনায় হাসানপুর সরকারী প্রথমিক বিদ্যালয় মাছে অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন ও কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য গৌতম রায়।

আরো বক্তব্য রাখেন সাগরদাঁড়ী ইউপির সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগনেতা ওজিয়ার রহমান, শহিদুজ্জামান শাহীন, জি.এম. আলতাফ হোসেন, অধ্যক্ষ মশিউর রহমান, হাসানপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক সাদ্দাম হোসেন প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.কে.এম খয়রাত হোসেন, সহ-সভাপতি আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কোষাধ্যক্ষ স্বপন মুখার্জী, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, সাংগঠনিক সম্পাদক সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সিনিয়র আওয়ামী লীগনেতা সন্তোষ দাস ও আলতাফ হোসেন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, মহব্বত হোসেন, তুহিন পাড়, সদস্য শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান, সাধারণ সম্পাদক রমেশ

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET