, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সোনাগাজীতে গুলিবিদ্ধ ২ লাশ উদ্ধারের দাবি পুলিশের, পরিবারের বক্তব্য ভিন্ন




সোনাগাজীতে গুলিবিদ্ধ ২ লাশ উদ্ধারের দাবি পুলিশের, পরিবারের বক্তব্য ভিন্ন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৮ ২০২০, ১৩:০২ | 830 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফেনীর সোনাগাজী উপজেলার উত্তর মঙ্গলকান্দি গ্রামের একটি ব্রিকফিল্ডের কাছে বৃহস্পতিবার রাতে দুই ব্যাক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে নিহত একজনের পরিবারের দাবি, রাতে গ্রেপ্তারের পর ভোরে তার মৃত্যুর খবর পান তারা।

 

সোনাগাজী মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের বিসমিল্লাহ ব্রিকফিল্ড এলাকায় দু’দল ডাকাতের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে দুই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। উদ্ধার করে তাদের সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তাদের লাশ ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

ওসি আরো বলেন, ঘটনাস্থল থেকে ২টি একনলা বন্দুক, ১ রাউন্ড তাজা গুলি ও ৮ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

 

নিহত একজনের নাম শরিফ। তার বাড়ি আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামে। অপর ব্যক্তির নাম নিশান। তার বাড়ি নবাবপুর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায়।

 

নিহত শরিফের বাবা ওবায়দুল হক জানান, বৃহস্পতিবার ফেনী আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় শরীফ। পরে জানতে পারি পুলিশ তাকে গ্রেফতার করেছে। শুক্রবার সকালে তার মৃত্যুর খবর পাই।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET