, , ,

শিরোনামঃ-




ভেড়ামারায় ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৮ ২০২০, ২১:৪১ | 841 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুষ্টিয়ার ভেড়ামারায় ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত হয়েছে। ভেড়ামারা ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় পদযাত্রা, বিনামূল্যে লেন্স সংযোজন, চক্ষু শিবির, চিকিৎসা ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পদযাত্রা শেষে ভেড়ামারা ডায়াবেটিস সমিতির সভাপতি ও উপজেলার নির্বাহী অফিসার সোহেল মারুফ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ শামিমুল ইসলাম ছানা। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভেড়ামারা ডায়াবেটিক সমিতি’র সাধারণ সম্পাদক ড. অমরেন্দ্র নাথ বিশ্বাস, ভেড়ামারা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক ইসমাইল হোসেন বাবু, এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, আল-আমিন ফার্মেসী’র প্রোঃ আব্দুর রাজ্জাক, ভগবান চন্দ্র সিংহ রায়, মদন কুমার আগরওয়ালা, হাসান বিন ঝন্টু প্রমূখ। সমিতির পক্ষ থেকে দিবসটি উপলক্ষে ডায়াবেটিস ঝুঁকি এড়াতে নিয়িমত খাদ্যাভ্যাসসহ নিয়ন্ত্রিত জীবনযাপনের আহ্বান জানানো হয়। পাশাপাশি হাঁটাচলা ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET