বগুড়ার ধুনটে জাতীয় ভোটার দিবস অনুষ্ঠিত হয়েছে। সেমাবার নানা কর্মসুচীর মধ্যদিয়ে এ দিবসটি পলিত হয়।
‘ভোটার হয়ে ভোট দিব, দেশ গড়ায় অংশ নিব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোটার দিবসের একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সভায় অন্যান্যের মধ্যে ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর রবিউল ইসলাম, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা আঞ্জুমান আরা সুফিয়া, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা সেলিনা আকতার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, রেজাউল ইসলাম, প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল, সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ সেলিম, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আল-আমিন তরফদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমূখ বক্তব্য দেন।









