, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মহেশপুরে সেচ্ছায় রক্তদান আলোর পথিকের ৬ষ্ঠ বছরে পর্দাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা




মহেশপুরে সেচ্ছায় রক্তদান আলোর পথিকের ৬ষ্ঠ বছরে পর্দাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মার্চ ০৪ ২০২০, ১৮:১০ | 795 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ধনী, গরিব, জাতি, ধর্ম ও দল নির্বিশেষে রক্তের প্রয়োজনে আমরা আছি অসহায়দের পাশে এই পতিপাদ্য নিয়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সেচ্ছা সেবী সংগঠন সেচ্ছায় রক্তদান আলোর পথিকের ৬ষ্ঠ বছরে পর্দাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মহেশপুর সচ্ছায় রক্তদান আলোর পথিকের উদ্দেগে কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদীক্ষণ শেষে মহেশপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেচ্ছায় রক্তদান আলোর পথিকের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুলা আল-ফারুক বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ হোসেন খাঁন, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর কাজী আতিয়ার রহমান, আলোর পথিকের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংবাদিক আহসান হাবিব, সবুজ হোসেন, মনিরুল ইসলাম, সাগর প্রমুখ অনুষ্ঠান শেষে মহেশপুর উপজেলা হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET