, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোট পৌরসভার উন্নয়ন নিয়ে মেয়রের মতবিনিময় সভা




নাঙ্গলকোট পৌরসভার উন্নয়ন নিয়ে মেয়রের মতবিনিময় সভা

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৫ ২০২০, ০৩:৫৪ | 1034 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট পৌর মেয়র আবদুল মালেক পৌরসভার অবকাঠামো উন্নয়ন বিষয়ে গতকাল বুধবার পৌরসভা মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

মেয়র আবদুল মালেক বলেন, আগামী এক বছরের মধ্যে নাঙ্গলকোট পৌরসভার সকল প্রকার অবকাঠামো উন্নয়ন কাজ শেষ করা হবে। পৌরসভায় ইতিমধ্যে ৭০ কোটি টাকার উন্নয়ন কাজ শেষ পর্যায়। পৌরবাসীর সুবিধার্থে বিশুদ্ধ পানি সরবরাহে ১৫ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

এছাড়া পৌরসভায় ৪০ কোটি টাকার উন্নয়ন কাজ শুরু করা হয়েছে। পৌর শিশু পার্ক, পৌর কবরস্থান ও বঙ্গবন্ধু চত্বর এবং লোটাস চত্বরের কাজ এগিয়ে চলছে। আমার মেয়াদে পৌরসভার সকল উন্নয়ন কাজ শেষ করে যাব।

এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র সাদেক হোসেন, কাউন্সিলর মহিন উদ্দিন ভূঁইয়া, কাউন্সিলর নিজাম উদ্দিন মজুমদার, কাউন্সিলর মোশারফ হোসেন, পৌর প্রকৌশলী সাইফুর রহমান, প্রকৌশল বিভাগ সহকারী আলমগীর কবির চৌধুরী সোহেল প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET