, , ,

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • গাইবান্ধায় ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে পুষ্পমাল্য অর্পন-র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত




গাইবান্ধায় ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে পুষ্পমাল্য অর্পন-র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৭ ২০২০, ১৯:০৪ | 923 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে পুস্পমাল্য অর্পন-র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার জেলা প্রশাসনের আয়োজনে শহরের পৌরপার্কের পাবলিক লাইব্রেরী চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিণি এমপি। জেলা প্রশাসক মো. আবদুল মতিন-এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা, সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ, অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত ) মো. ময়নুল হক ও পৌর মেয়র এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাংবাদিক এবিএম ছাত্তার। আলোচনার পূর্বে পৌরপার্কের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। পরে এক এক করে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, সিভিল সার্জন, পৌর মেয়র, জেলা শিল্পকলা একাডেমী, জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ, সদর উপজেলা আওয়ামী লীগ পুস্পমাল্য অর্পন করেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET