ঢাকার দোহার উপজেলার ঐতিহ্যবাহী নারিশা বাজার বণিক সমিতি নির্বাচনের ভোট গ্রহণ আগামী ১৫ই মার্চ রবিবার অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে পুরো বাজারে বইছে উৎসবমুখর হাওয়া। প্রতিদিন প্রার্থীরা ভোট চাইতে দোকানে দোনাকে ভিড় জমাচ্ছে।
নারিশা বাজার বণিক সমিতি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. আনিস রানা বলেন, তফসিল ঘোষণার পর থেকেই বাজারে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে যা প্রতিবছর নির্বাচন এলেই দেখা যায়। এবারের নির্বাচন অবাধ, শুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা কাজ করে যাচ্ছি। এখনো পর্যন্ত কোন অনিয়ম বা অপকৃতির ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
Please follow and like us:









