, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শ্রীপুরে মানবজমিনের সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন




শ্রীপুরে মানবজমিনের সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১১ ২০২০, ২১:০৯ | 830 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও প্রতিবেদক আল আমিনসহ ৩২ জনের বিরুদ্ধে মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বুধবার) দুপুরে পৌর শহরের শ্রীপুর মডেল থানার প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানবজমিনের শ্রীপুর প্রতিনিধি এনামুল হক আকন্দের সভাপতিত্বে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি আরিফ খান আবিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ডেইলী স্টারের জেলা প্রতিনিধি আবুবক্কর সিদ্দিক আকন্দ সোহেল, দৈনিক দিনকালের বশির আহমেদ কাজল, বাংলাদেশ প্রতিদিনের মাহাবুব আকন্দ, নবরাজের জামাল উদ্দিন, দেশকালের রাতুল মন্ডল, ভোরের দর্পনের এমদাদুল হক, আমার সময়ের আলফাজ সরকার, স্বদেশ প্রতিদিনের আবদুল আজিজসহ প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী দেশের অনুসন্ধানী সাংবাদিকতার প্রতীক। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মানহানি মামলা করায় আজ সাংবাদিক সমাজ ক্ষুব্ধ। অবিলম্বে এই মিথ্যা মানহানি মামলা প্রত্যাহারের দাবি জানাই। নয়তো সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET