“মুজিব বর্ষের অঙ্গীকার, সুরক্ষিত ভোক্তা অধিকার” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২০ উপলক্ষে রবিবার (১৫ মার্চ) বিকেলে ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় ছাগলনাইয়া উপজেলা সহকারী (ভূমি) নাহিদা আক্তার তানিয়া’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, ছাগলনাইয়া বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, ক্যাব ছাগলনাইয়া শাখার সভাপতি কবি মোঃ ইসহাক মজুমদার, সাধারণ সম্পাদক আবদুল হাই ভুইয়া, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ক্যাব ছাগলনাইয়া শাখার সহ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, ব্যবসায়ী প্রতিনিধি আবদুল বাকি চৌধুরী শিমুল প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ক্যাব ছাগলনাইয়া শাখার সদস্যবৃন্দ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Please follow and like us:








