বগুড়া শাজাহানপুরে নিশ্চিন্তপুর চারমাথা দোকান মালিক (বণিক) সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া পৌরসভার মেয়র এ্যাড. মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি। বিশেষ অতিথি ছিলেন ২১নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু, চিকাশী ইউপি চেয়ারম্যান নাজমুল কাদির শিপন, মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি আমিনুল ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক রায়েফ উদ্দিন সরন সহ দোকান মালিক সমিতি সকল সদস্যবৃন্দ প্রমুখ।
Please follow and like us:









