‘মুজিব বর্ষের অঙ্গীকার,-সুরতি ভোক্তা অধিকার’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে বিশ^ ভোক্তা দিবস উপলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার জেলা প্রশাসকের সম্মেলন কে জেলা প্রশাসক মো. আবদুল মতিন-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর কবির, অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়ের, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, বিটিভি প্রতিনিধি আবেদুর রহমান স্বপন, জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুস সালাম ও সাংবাদিক সরকার মো. শহিদুজ্জামান প্রমুখ। সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে জন সচেতনার উপর গুরুত্ব আরোপ করা হয়।









