, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সাংবাদিক হয়রানী নির্যাতন মামলা গ্রেপ্তার: প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের মানববন্ধন




সাংবাদিক হয়রানী নির্যাতন মামলা গ্রেপ্তার: প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের মানববন্ধন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মার্চ ১৬ ২০২০, ২০:০৫ | 806 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সারা দেশে সাংবাদিক হয়রানী নির্যাতন গুম হামলা মামলা গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন করেছে সাতক্ষীরা প্রেসক্লাব। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে শহরের শহীদ স.ম আলাউদ্দীন চত্বরে প্রায় ২ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ।
মানববন্ধনে বক্তারা বলেন, কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামের উপর নির্যাতন, গ্রেপ্তার ও সাজানো সাজা দেয়ার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বক্তারা অপহৃত সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে দ্রুত খুজে বের করার দাবী জানান। দৈনিক মানবজমিন’র সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ সারাদেশে সাংবাদিকদের নামে দায়ের করা হয়রানিকর মামলা প্রত্যাহার ও নিরাপত্তার দাবী জানান।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপীর সঞ্চলনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনিসুর রহিম, চ্যানেল আইয়ের আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, দৈনিক সূর্যের আলোর সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, দেশ টিভি ও বিডিনিউজ টোয়েন্টিফোরের শরীফুল্লাহ কায়সার সুমন, সংবাদ ও ইন্ডিপেন্ডেন্টের আবুল কাশেম, ভোরের কাগজের দিলীপ কুমার দেব, চ্যানেল টোয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, মানবজমিনের ইয়ারব হোসেন, মানববাধিকার কর্মী মানব চন্দ্র দত্ত প্রমুখ।
মানব বন্ধনে উপস্থিত ছিলেন, ইনকিলাবের স্টাফ রিপোর্টার আব্দুল ওয়াজেদ কচি, লোকসমাজের শেখ মাসুদ হোসেন, বাংলাভিশনের আসাদুজ্জামান আসাদ, ডিবিসির এম জিল্লুর রহমান, পত্রদূতের এসএম শহিদুল ইসলাম, কালেরকণ্ঠের মোশারফ হোসেন, মোহনা টিভি’র আব্দুল জলিল, দক্ষিণাঞ্চল প্রতিদিনের আব্দুর গফুর, আমাদের অর্থনীতির শেখ ফরিদ আহমেদ ময়না, দৈনিক বর্তমানের আব্দুস সামাদ, দৈনিক খবরের কৃষ্ণ মোহন ব্যানার্জী, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, ঢাকা ডায়লগের আমিরুজ্জামান বাবু, মাই টিভির ফয়জুল করিম বাবু, সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সিরাজুল ইসলাম, জাহিদ হোসাইন, সোহরাব হোসেন, শাহজাহান কবির, হেদায়েত হোসেন, সেলিম হোসেন, মুনসুর রহমান, শেখ হেদায়তুল ইসলাম, শাওন প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET