, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বগুড়া চেলোপাড়ায় ইতালিফেরত যুবকসহ পরিবারকে অবরুদ্ধ করেছে এলাকাবাসী




বগুড়া চেলোপাড়ায় ইতালিফেরত যুবকসহ পরিবারকে অবরুদ্ধ করেছে এলাকাবাসী

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৮ ২০২০, ০৭:২০ | 1491 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 বগুড়া শহরের উত্তর চেলোপাড়ায় করোনা ভাইরাস সন্দেহে ইতালি ফেরত এক যুবকসহ গোটা পরিবারকে অবরুদ্ধ করে রেখেছিল এলাকাবাসী। বগুড়া শহরের উত্তর চেলোপাড়ার আবুল হাশেমের ছেলে মাসুদ উদ্দিন (২২) প্রায় ৯ বছর ইতালিতে থাকেন। তিনি গত ১৫ মার্চ দেশে ফেরার পর বাড়িতে আসেন। প্রতিবেশীদের মাঝে গুজব ছড়িয়ে পড়ে মাসুদ করোনাভাইরাসে আক্রান্ত। ঐ এলাকার কাউন্সিলর পরিমল কুমার জানান, ইতালি ফেরত ঐ যুবক উত্তর চেলোপাড়ার হাসেম উদ্দিনের ছেলে মাসুদ (৩০)। ইতালি থেকে মাসুদ দেশে ফেরার পর তাকে হাজী ক্যাম্পে কোয়রেন্টাইনে রাখা হয়। পরে সেখান থেকে পালিয়ে আসে। খবরটি পেয়ে মঙ্গলবার এলাকার লোকজন সকালে তার বাড়ির সামনে ভিড় জমায় এবং এলাকা ছাড়তে বলে ঐ পরিবারকে। তিনি আরও জানান, বাইরে থেকে মাসুদ ও তার পরিবারের সাথে কথা বলেছি। তাদেরকে জানিয়েছি আপনার কেউ ১৪ দিন ঘর থেকে বের হবেন না এবং এলাকাবাসীকে এ বিষয়ে নীরব থাকতে বলেছি এবং ঐ পরিবারের কিছু প্রয়োজন হলে ফোনে যোগাযোগ করতে বলা হয়েছে। ঐ সময় ভিতর থেকে মাসুদের বাবা হাসেম আলী বলেন, আমার ছেলে কোন করোনা ভাইরাস হয়নি। আমাদের অবরুদ্ধ করে নির্যাতন করা হচ্ছে। বিষয়টি সিভিল সার্জন অফিসে জানিয়ে দেই। বগুড়া সিভিল সার্জন ডাঃ গউসুল আযম জানান, উত্তর চেলোপাড়ায় আমাদের মেডিকেল টিম পাঠানো হয়েছে। পরবর্তীতে কি করা যায় পরে সিদ্ধান্ত নেওয়া হবে। পরে বগুড়া সদরের মেডিকেল টিম গিয়ে তাদেরকে নিত বাড়ীতেই ১৪ দিনের হুম কোয়ারেন্টাইনে থাকতে বলেন। বগুড়া সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম থেকে পরিসংখ্যানবিদ শাহারুল ইসলাম জানান, সোমবার বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বিদেশ ফেরত ৩৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। মঙ্গলবার নতুন করে ৩৩ জনসহ মোট ৬৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হল। এর মধ্যে শিবগঞ্জে ১৭ জন, আদমদীঘিতে ১৫ জন, নন্দীগ্রামে ১৩ জন, সোনাতলায় ৯ জন, গাবতলীতে ৬ জন, বগুড়া সদরে ৫ জন, ধুনটে ১ জন ও সারিয়াকান্দিতে ১ জন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET