ছাগলনাইয়া-ফেনী সড়কে উপজেলার পাঠাননগর এলাকার মদিনা ব্রিকস ফিল্ড নামকস্থানে বৃহস্পতি (১৯ মার্চ) দুপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জরিনা আক্তার নামক এক গৃহবধূ নিহত হওয়ার খবর পাওয়াযায়। নিহত গৃহবধূ উপজেলার পাঠাননগর ইউনিয়নের পশ্চিম শিলুয়া গ্রামের প্রবাসী সেরাজুল হকের স্ত্রী। সূত্র জানায়, ফেনী থেকে সিএনজি অটোরিক্সা যোগে বাড়ির উদ্দেশ্যে আসার পর সিএনজি অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি সিএনজি অটোরিক্সার ধাক্কায় গুরুতর আহত হয় তিনি। মুমূর্ষ অবস্থায় ফেনী সদর হাসপাতালে তাকে নিয়ে গেলে র্কতব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
Please follow and like us:









