, , ,

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • তাহিরপুরে দেশে ফেরা প্রবাসীরা মানছেন না নিয়মকানুন, হোম কোয়ারেন্টাইনে ৪২ প্রবাসীর মধ্যে ২৩




তাহিরপুরে দেশে ফেরা প্রবাসীরা মানছেন না নিয়মকানুন, হোম কোয়ারেন্টাইনে ৪২ প্রবাসীর মধ্যে ২৩

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ১৯ ২০২০, ২২:২৩ | 867 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের তাহিরপুরে হোম কোয়ারেন্টাইন মানছে না দেশে ফেরা ৪২ প্রবাসী।
কোয়ারেন্টাইনের বদলে যত্রতত্র খেয়াল খুশি মতে ঘুরে বেড়াচ্ছে তারা। ফলে স্থানীয়দের মধ্যে কোরোনা ভাইরাস আতংক আরও বেশী ছড়িয়ে পড়ছে। এখনই তাদের নজদারীতে না আনলে কঠিন বিপদ হতে পারে বলে মনে করছেন স্থানীয় এলাকাবাসী ও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ।
তবে তাহিরপুর থানার ওসি জানিয়েছেন, সদ্য বিদেশ ফেরত ৪২ প্রবাসীর মধ্যে ২৩ জনের খোঁজ পেয়ে তাদেরকে নিজ নিজ বাড়ীতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সম্প্রতি কভিড-১৯ ভাইরাস চীনের উহান থেকে পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়ছে। ছোঁয়াছে ভাইরাসের ভয়ে কোরোনা আক্রান্ত বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা দেশে ফিরতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায়, ওমান, সুদান কারিয়া, দুবাই সৌদি, সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে ৪২ প্রবাসী দেশে ফিরেছেন। দেশে ফিরে তারা ইচ্ছেমত যে যেখানে পারে ঘুরে বেড়াচ্ছে।
সম্প্রতি বাংলাদেশে কভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়লে বুধবার (১৮মার্চ) সিলেট হযরত শাহ্ জালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দর ও সিলেট এমএএজি ওসমানী বিমান বন্দর ইমিগ্রেশন থেকে ই মেইলে যৌথভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তাহিরপুর থানায় ৪২ জনের এ সংক্রান্ত একটি তালিকা এসেছে। এতে উপজেলার ৭ টি ইউনিয়েনের বিভিন্ন গ্রামের ৪২ প্রবাসী দেশে ফেরার দিনক্ষন উল্লেখ রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশ ফেরা যাত্রীদের তালিকাটা প্রকাশ ফেলে স্থানীয় লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পরে। তালিকা প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এ তালিকার লোকজনের কাছ থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন।
অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তালিকা দিয়ে লেখেন, বিদেশ ফেরৎ এদের থেকে দুরত্বে থাকুন, কোরোনা ভাইরাস থেকে অন্যকে বাঁচান, নিজে বাঁচুন।
উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেযারম্যান আবুল কাশেম বলেন, শুনেছি এর মধ্যে অনেকেই দেশে ফিরেছেন, কিন্তু দেশে ফেরা কাউকে হোম কোয়ারেন্টেইনে থাকতে শুননি।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইকবাল হোসেন বলেন, তাহিরপুর থানা থেকে বিদেশ ফেরত লোকজনের একটি তালিকা আমাদের দেয়া হয়েছে। আমরা আমাদের স্বাস্থ্য কর্মীদের দিয়ে ঐ সমস্ত লোকজনরে খোঁজ খবর নিচ্ছি। বিদেশ ফেরৎ লোকজনের হোম কোয়ারেন্টেইনে থাকার পরামশর্ও প্রদান করা হচ্ছে।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, সদ্য বিদেশ ফেরত ৪২ জনের মধ্যে ২৩ জনের সন্ধান পেয়ে তাদেরকে নিজ নিজ বাড়ীতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাকিদের সন্ধানে প্রশাসনিক তৎপরতা অব্যহত রয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET