২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বগুড়ায় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৪র্থ বর্ষ উদযাপন




বগুড়ায় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৪র্থ বর্ষ উদযাপন

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৯ ২০২০, ২৩:০৭ | 829 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ায় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৪র্থ বর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ধুনট মডেল প্রেস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বগুড়া প্রতিনিধি ও বগুড়া ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এ. রাশেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুরাইয়া নিগার সুলতানা ডরথী, ধুনট উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মাদ আব্দুলাহ আল কাফী, ধুনট মডেল প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন, ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বাহাদুর আলী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি, ধুনট মডেল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক তারিকুল ইসলাম, কোষাধ্যক্ষ সাংবাদিক জিল্লুর রহমান, উপজেলা যুবলীগ নেতা শাহাদৎ হোসেন, কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিঠু ও চিকাশী ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কাদের জিলানী প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে দৈনিক গণমানুষের আওয়াজ প্রত্রিকার ৪র্থ বর্ষ উদযাপন করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET