, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ঠাকুরগাঁওয়ে নৈশ্যকোচের ধাক্কায় মটরসাইকেল আরোহী স্ত্রীর মৃত্যু; আশঙ্কাজনক অবস্থায় স্বামী !




ঠাকুরগাঁওয়ে নৈশ্যকোচের ধাক্কায় মটরসাইকেল আরোহী স্ত্রীর মৃত্যু; আশঙ্কাজনক অবস্থায় স্বামী !

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মার্চ ২১ ২০২০, ২১:৪৭ | 844 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কে নৈশ্যকোচের ধাক্কায় শিউলি বেগম (১৮) নামে মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহতের স্বামী বকস আলী (২৩)।
শনিবার (২১ মার্চ) রাত সোয়া আটটার দিকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের ভেলাজান নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রাত আটটার দিকে শিউলি বেগম তার স্বামী বকস আলীর মটরসাইকেলে করে বাপের বাড়ী কালমেঘ থেকে শ্বশুড়বাড়ী সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষীপুর মালতিচুড়া গ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ভেলাজান নামক স্থানে বালিয়াডাঙ্গীর অভিমুখে যাওয়া শ্যামলী পরিবহনের একটি নৈশকোচ ওভারটেক করতে গিয়ে মটরসাইকেলটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিউলি বেগম। পরে স্থানীয়রা শিউলি বেগমের মরদেহ ও তার আহত স্বামীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আহত বকস আলীর অবস্থাও আশঙ্কাজনক বলে জানান হাসপাতালের কর্মরত চিকিৎসক।
সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। এছাড়াও ঘাতক কোচটি আটকের চেষ্টা চলছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET