সিরাজগঞ্জে পুলিশের অভিযানে ৮৫ বোতল ফেন্সিডিল সহ মোছাঃ কহিনুর আক্তার স্বপ্না নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার (২২ মার্চ) সকালে খোকশাবাড়ী ইউনিয়নের পুরান শৈলাবাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। আটক কহিনুর আক্তার ভোলাই, পুরান শৈলাবাড়ী গ্রামের-মোঃ নুর হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে এসআই/মোঃ আনিছুর রহমান, এএসআই, মোঃ ইবনে জুবায়ের, এএসআই, মোঃ হাসিবুল হাসানের সঙ্গীয় ফোর্স সহ সিরাজগঞ্জ থানাধীন খোকশাবাড়ী ইউনিয়নের পুরান শৈলাবাড়ী গ্রামের নিজ বসত বাড়ী হইতে ৮৫ বোতল ফেন্সিডিল সহ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এ বিষয়ে সিরাজগঞ্জ থানায় মামলা রুজু করা হইয়াছে।









