করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ (মেরী)।
তিনি জানান, করোনা প্রতিরোধে হোমনা-তিতাসের সব নেতাকর্মীকে জনসচেতনতা বাড়াতে কাজ করার আহ্বান জানাচ্ছি।
ইতোমধ্যে তাদের হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
এছাড়া নেতাকর্মীদের জনসম্পৃক্ত কর্মসূচি এড়িয়ে চলার নির্দেশ দেন তিনি। একইসঙ্গে কেউ যদি করোনায় আক্রান্ত হয়, তা প্রশাসনকে জানাতে হবে বলেও জানান তিনি।
জানা যায়, ইতোমধ্যে হোমনা-তিতাসে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।









