, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সারা দেশের ন্যায় আজ বরিশালেও নামছে দুই প্লাটুন সেনা বাহিনী




সারা দেশের ন্যায় আজ বরিশালেও নামছে দুই প্লাটুন সেনা বাহিনী

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ২৫ ২০২০, ১৬:১৬ | 810 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সারা দেশের ন্যায় আজ বরিশালেও নামছে সেনা বাহিনী। সকালের মধ্যেই তারা বরিশাল নগরীতে এসে পৌছাবে। করোনাভাইরাসের বিস্তার রোধে মানুষের মাঝে সচেতনতা এবং বাজার কার্যক্রম মনিটরিং সহ সামাজিক যোগাযোগ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করবেন তারা।

বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস. এম অজিয়র রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। আপাতত বরিশালের জন্য দুই প্লাটুন সেনা মোতায়েন হবে বলে জানিয়েছেন তিনি।

সূত্রমতে, করোনা ভাইরাস বিশ^ব্যাপী মহামারি আকার ধারণ করেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এরই মধ্যে বাংলাদেশ সহ বিশে^ ১৭ হাজার ৪৭৯ জনের মৃত্যু হয়েছে। এমনকি আক্রান্ত হয়েছে ৪ লক্ষ ৭৫৩ জন। আর সুস্থ হয়েছে এক লাখের বেশি মানুষ।

অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এই ভাইরাসের ভয়াবহতা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে। কেননা বিশে^ যতজনের মৃত্যু হয়েছে তার মধ্যে বাংলাদেশের চারজন রয়েছে। এছাড়া মঙ্গলবার পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা রয়েছে ৩৯ জন। করোনা আক্রান্ত ৫ জন সুস্থ হয়েছে।

এদিকে আইইডিসিআর’র তথ্য মতে বাংলাদেশে এখন পর্যন্ত যারা আক্রান্ত হয়েছে তাদের মধ্যে কারোর ঠিকানাই বরিশালে নয়। সরকারের এই সংস্থাটির দাবি অনুযায়ী বরিশাল অঞ্চলে এখনো করোনা আক্রান্ত শনাক্ত হয়নি।

এদিকে বরিশালসহ দক্ষিণাঞ্চলে কেউ আক্রান্ত না হলেও মরণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে থেমে নেই স্থানীয় প্রশাসন। তারা নানামুখি পদক্ষেপ গ্রহন করেছেন।

এর অংশ হিসেবে এরই মধ্যে বিদেশ ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে মোবাইল কোর্টসহ বিভিন্ন প্রচার প্রচারনা চালাচ্ছেন। কোথাও জনসমাগম ঠেকাতে কাজ করছেন তারা। আর এসব কাজে সহযোগিতা করতে এবার সেনা মোতায়েন করা হচ্ছে বরিশালে।

এর আগে করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনকে সহায়তার জন্য শেখ হাসিনা সেনানিবাসে ৭ম পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসারের নিকট সেনা মোতায়েনের বিষয়ে চিঠি লেখেন জেলা প্রশাসক।

এর পরিপ্রেক্ষিতে বুধবার দুই প্লাটুন সোনা সদস্য বরিশালে আসবেন। এরই মধ্যে তারা জেলা প্রশাসক এর নিকট রিপোর্টিং করেছেন। তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে নগরীর বান্দ রোডস্থ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল স্টেডিয়ামে। মঙ্গলবার সেনা বাহিনীর একটি টিম স্টেডিয়ামে তাদের থাকার জায়গা পরিদর্শন করেছেন।

এ প্রসঙ্গে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, ‘সব কিছু ঠিকঠাক হয়েছে। সেনা বাহিনীর সদস্যরা বুধবার সকালে বরিশালে আসবেন। এর পর পর থেকেই তারা নগরীতে তাদের কার্যক্রম শুরু করবেন।

জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী তারা কাজ করবেন। এক্ষেত্রে বাজার মনিটরিং, প্রবাসীদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত, মানুষ যাতে বাইরে অযথা ঘোরা ফেরা না করতে পারে সে বিষয়ে তদারকির পাশাপাশি চলমান দূর্যোগের মধ্যে ত্রান কার্যক্রমও পরিচালনা করবে সেনা বাহিনী।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET