, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • খাগড়াছড়িতে ৩০ জুন পর্যন্ত ঋণ আদায় এবং পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত সাপ্তাহিক হাট-বাজার বন্ধ ঘোষনা




খাগড়াছড়িতে ৩০ জুন পর্যন্ত ঋণ আদায় এবং পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত সাপ্তাহিক হাট-বাজার বন্ধ ঘোষনা

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৫ ২০২০, ১৬:২৩ | 827 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিশ্বব্যাপি যখন প্রাণঘাতি করোনা ভাইরাস আতঙ্ক বিরাজ করছে,অকালে ঝড়ে যাচ্ছে তাজা প্রাণ।রূপ নিয়েছে করোনা ভাইরাস বৈশ্বিক মহামারিতে।১৯৫টি দেশে ছড়িয়ে পরেছে এই ভাইরাস।এরি মধ্যে সারা বিশ্বে মারা গেছে প্রায় ১৯০০হাজার।আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৫জনের মৃত্যু এবং ৩৯ জন আক্রান্ত হয়েছেন।করোনাভাইরাস থেকে নিজেকে মুক্ত রাখতে এবং প্রতিরোধে সরকার যখন সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি ও সর্বোচ্চ সতর্কতা অবলম্ভন করার তাগিদ দিচ্ছেন,ভাইরাস আতঙ্কে যখন ঋণগ্রস্থ্য স্বল্প আয়ের মানুষগুলোর জীবিকার পথ অনেকটা বন্ধ গেছে,স্থানীয় অর্থনীতিতেও যখন করোনার প্রভাব পড়েছে, দরিদ্র মানুষ গুলো,বৌ-বাচ্চার ভরণপোষণ দিতে যখন হিমহিম খাচ্ছে,এমন সময় প্রশাসনের নির্দেশনাকে তোয়াক্কা না করে ঋনদানকারি প্রতিষ্ঠান এনজিও ও ব্যাংকগুলো তাদের ক্ষুদ্রঋণ কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।সরকারি নির্দেশনাকে ফাঁকি দিয়ে গণজমায়েতের মাধ্যমে ঋণ আদায় কার্যক্রম চালাচ্ছিল এনজিও ও ব্যাংক প্রতিষ্ঠানগুলো।ফলে করোনা পরিস্থিতি সামাল দিতে সরকার নানামুখী পদক্ষেপ ব্যহত পারে এমন আশস্কা থেকে এবং স্থানীয় অর্থনীতির বিষয়টি বিবেচনায় নিয়ে সময়োপযোগী সিন্ধান্ত নিয়ে আগামী ৩০ জুন পর্যন্ত,এনজিও ঋণ আদায় বন্ধ ঘোষনা করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন।
এদিকে সাপ্তাহিক হাঁট-বাজারে বহু মানুষের জনসমাগম।দুর-দরান্ত থেকে ব্যবসাকে কেন্দ্র করে,সাপ্তাহিক হাট-বাজারে,শত শত ক্রেতা-বিক্রেতারা ভীর ব্যহত করছে,সরকারের বহুমুখি প্রদক্ষেপ।এমন পরিস্থিতিতে,জেলা প্রশাসন পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত,জেলার সকল সাপ্তাহিক হাঁট-বাজার,বন্ধের ঘোষণা দিয়েছেন।২৪ মার্চ,মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসনের ফেসবুকে আইডি থেকে,আগামী ৩০ জুন পর্যন্ত, এনজিও ঋণ আদায় বন্ধে এবং পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত,জনসার্থে জেলার সকল সাপ্তাহিক হাঁট-বাজার,বন্ধের ঘোষণা করা হয়।
খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস সাংবাদিকদের জানান, আগামী ৩০ জুন জেলায় এনজিও কর্তৃক ঋণ আদায় বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্যকারী এনজিওদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া নিষেধাজ্ঞা অমান্য করলে জেলা প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। এদিকে অপর এক ফেসবুক বার্তায় জনসার্থে বাজার বন্ধের ঘোষণার কথাও জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET