, , ,

শিরোনামঃ-




ফুলবাড়ীতে এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৬ ২০২০, ১৬:২০ | 891 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে লাভলী আক্তার বাবলী (৪৫) নামে এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত বুধবার বিকেল সাড়ে ৫টায় পৌর শহরের পুর্ব গৌরীপাড়া গ্রামে ওই গৃহবধুর নিজ বাড়ীর শয়ন কক্ষের সেলিং ফ্যানের সাথে ঝুলে থাকা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধু লাভলী আক্তার বাবলী,পুর্ব গৌরীপাড়া গ্রামের অবসর প্রাপ্ত বিডিআর সদস্য খাদেমুল ইসলামের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানায়, স্বামী সন্তানের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে গৃহবধু লাভলী আক্তার বাবলী। তবে অসুস্থ থাকার দাবী করে গৃহবধুর স্বামী খাদেমুল ইসলাম।
ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, পরিবারের কোন আপত্তি না থাকায়, নিহত গৃহবধুর মৃতদেহটি প্রাথমিক তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং ফুলবাড়ী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET