, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • করোনা ভাইরাস সংক্রমণ রোধে জীবানুনাশক স্প্রে করছে কলাপাড়া পৌরসভা।




করোনা ভাইরাস সংক্রমণ রোধে জীবানুনাশক স্প্রে করছে কলাপাড়া পৌরসভা।

এইচ এম সাইফুল নুর, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৭ ২০২০, ১৭:১৬ | 869 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে করোনা ভাইরাস প্রতিরোধে রাস্তাঘাট ও বাসা বাড়িতে জীবানুনাশক স্প্রে করেছে পৌরসভা।
গত তিনদিন ধরে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে এ স্প্রে করা হয়।
এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের ছাত্র-ছাত্রী ও যুবারা নিজ উদ্যোগে কুয়াকাটা, মহিপুর ও কলাপাড়া শহরে মাস্ক, সাবান ও নিজেদের তৈরি হাত ধোয়ার স্যানিটারি উপকরণ বিতরণ করেছে। মহিপুরে রাস্তায় বসবাস করা ছিন্নমূল ও মানসিক ভারসাম্যহীন মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে একাধিক সেচ্ছাসেবী সংগঠন।
মোয়াজ্জেম হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে পৌর শহরের প্রতিটি মসজিদে হাত ধোয়ার জন্য সাবান বিতরণ করা হয়েছে।
এদিকে শুক্রবার সকাল থেকে  শহরে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিতে পৌর শহরের প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার জানান, করোনা প্রতিরোধে পৌরবাসীকে সচেতন করতে এবং করোনা ভাইরাস যাতে না ছড়ায় এজন্য মাইকিং ও জীবানুনাশক স্প্রে করা হচ্ছে। সেই সাথে পৌরবাসীকে এ দূর্যোগ থেকে নিজেকে এবং পরিবারকে বাঁচানোর জন্য সবাইকে ঘরের থাকার অনুরোধ করা হচ্ছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET