, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দোকানপাট বন্ধ রাস্তাঘাট ফাঁকা পাল্টে গেছে তজুমদ্দিনের চিত্র




দোকানপাট বন্ধ রাস্তাঘাট ফাঁকা পাল্টে গেছে তজুমদ্দিনের চিত্র

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মার্চ ২৭ ২০২০, ১৯:৫৬ | 859 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাস প্রতিরোধে পাল্টে গেছে তজুমদ্দিনের চিত্র। সরকারের নির্দেশনা মোতাবেক করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ব্যাপক তৎপরতা চালাচ্ছে। প্রয়োজনের তাগিদ ছাড়া মানুষ তেমন ঘর থেকে বের হচ্ছে না। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। ওষুধের দোকান, মুদি দোকান ও নিত্যপ্রয়োজনীয় কাঁচামালের দোকান ছাড়া সকল দোকানেই বন্ধ রয়েছে । রাস্তায় মাঝে মাঝে দুই চারটি অটোরিক্সা, মটোরসাইকেল ছাড়া অন্যকোন যানবাহনের দেখা মিলছেনা। বাজারে ক্রেতা না থাকায় যেসকল ব্যবসায়ীরা দোকান খুলছে তারা বসে বসে অলস সময় কাটাচ্ছে। খাসের হাট বাজারের মুদি ব্যবসায়ী মোঃ নিরব জানায়, বাজারে মানুষ না আসায় কেনা বেচা নেই বললেই চলে। যেখানে আগে দৈনিক ৬ থেকে ৭ হাজার টাকার মালামাল বিক্রি হতো এখন দুই হাজার টাকার পণ্যও বিক্রি করা যায় না। তবে ঢাকার সাথে লঞ্চ যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় কিছু পণ্যের সংকট রয়েছে। তবে হাট বাজারগুলোতে ওষুধের দোকানে মানুষ কিছুটা চোখে পড়ার মতো। ফার্মেসি ব্যবসায়ী প্রনব চন্দ্র দাস বলেন, দোকানে যারা আসে তারা অসুস্থ্য হয়ে ওষুধের জন্য আসে। অধিকাংশ জ¦র, সর্দি ও কাশির রোগী।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশ্রাফুল ইসলাম বলেন, ভোলা জেলা প্রশাসন থেকে পাওয়া নতুন নির্দেশনা অনুযায়ী ওষুধের দোকান ব্যতীত মুদি দোকান সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে। এছাড়া সকল দোকানাপাট বন্ধ থাকবে। প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে থাকবে। আমরা কিছুদিন কষ্ট করলেই ইনশাআল্লাহ করোনা থেকে মুক্তি পাবো। প্রয়োজনের তাগিদে কেউ ঘর থেকে বের হলে ঘরে আসার সাথে সাথে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET