, , ,

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • করোনা মোকাবেলায় ফুলবাড়ীতে জেলা স্বেচ্ছাসেবকলীগের সচেতনতামূলক কর্মসূচী




করোনা মোকাবেলায় ফুলবাড়ীতে জেলা স্বেচ্ছাসেবকলীগের সচেতনতামূলক কর্মসূচী

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৭ ২০২০, ২০:৩৯ | 1008 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাস মোকাবেলায় জনসাধারনকে সচেতন ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণের মাধ্যমে দিনাজপুরের ফুলবাড়ীতে জনসাধারনের পাশে দাঁড়িয়েছেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির।
গত (২৬মার্চ) বৃহস্পতিবার পৌর শহরের জনগুরুত্বপূর্ণ স্থান বাসষ্টান্ড,কাজিহাল ইউনিয়নের পুকুরী মোড়,এলুয়াড়ী ইউনিয়নের জলপাইতলী এলাকায় হাত ধোয়ার বেসিন ও গতকাল (২৭মার্চ) শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় মানুষকে মার্কস বিতরণ করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের এই নেতা।
জাকারিয়া জাকির বলেন,সারাদেশের মানুষ যখন করোনা আতঙ্কে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতেই ভয় পাচ্ছেন,ঠিক তখন নিজের দ্বায়িত্ববোধ ও দেশের মানুষের কথা চিন্তা করে জননেত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্রকর্মী হিসেবে,সীমিত সংখ্যক নেতাকর্মী নিয়ে করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে করণীয় সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণসহ,মার্কস ও হাত পরিষ্কারের জন্য জনগুরুত্বপূর্ণ স্থানে বেসিন বসিয়ে সকল জনসাধারণকে সচেতন করার প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন,করোনায় আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে,সকল ধরণের জনসমাগম এড়িয়ে নিরাপদে থাকতে হবে। এসময় তিনি সমাজের বিত্তবানদের গরীব ও খেটে খাওয়া মানুষের পাশে দাড়ার আহবান জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET