, , ,

শিরোনামঃ-




ভূঈশ্বর বাজারের দোকানপাট বন্ধে পুলিশের অভিযান

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৭ ২০২০, ২০:৪৪ | 834 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 করোনা ভাইরাস নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার মাছ, সবজি, ঔষধ ও মুদির দোকান ছাড়া সব দোকান বন্ধ ঘোষণা করেছে। সরকারী এই নিষেধ অমান্য করে সরাইল – অরুয়াইল রাস্তার পাশে অবস্থিত ভূঈশ্বর বাজারের সবগুলো দোকান খোলা ছিল। চলছিলো ধুমধামে বেচা-কেনা।
খবর পেয়ে অাজ শুক্রবার( ২৭ মার্চ) বেলা ১২ টার  সময় ফোর্সসহ ছুটে গেলেন
 অরুয়াইল পুলিশ ফাঁড়ির নব-নিযুক্ত  ক্যাম্প ইনচার্জ এইচ এম কামরুজ্জামান।
 মুদির দোকান, মাছ বাজার, সবজি বাজার ও ঔষধের দোকান ছাড়া  কঠোর হুশিয়ারীর মাধ্যমে বন্ধ করে দিলেন সব দোকান। প্রয়োজন ছাড়া ঘোরাঘুরি করতে নিষেধ করে দিলেন জন সাধারণকে।
এ সময় এসআই এইচ এম কামরুজ্জামান হ্যান্ড মাইকে জনসাধারণকে উদ্দেশ্য করে বলেন,করোনাভাইরাস বিস্তার রোধে অযথা ঘুরাঘুরি করবেন না। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। সামাজিক দুরত্ব বজায় রেখে চলবেন। মাস্ক ব্যবহারের করবেন। বিদেশ থেকে কেউ দেশে আসলে আমাদেরকে জানাবেন।
অভিযান চলাকালীন সময়ে পাকশিমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম,পাকশিমূল ইউনিয়ন আওয়ামীলীগের সাধরণ সম্পাদক আব্দুল আহাদ, মলাই মেম্বার ও মোয়াজ্জেমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET