করোনা ভাইরাসের প্রভাবে দিন মজুর ঘরবন্দি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিলেন এমপি পুত্র ইঞ্জিনিয়ার আসিফ ইকবাল সনি। সোমবার ধুনট উপজেলায় বগুড়া-০৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমানের ব্যক্তিগত তহবিল থেকে ১০ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি মুসুর ডাল, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবন, ২ কেজি আলু ও ১টি সাবান এসব সামগ্রী প্রতিটি কর্মহীন পরিবারের মাঝে পৌছে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সেলিম রেজা রিমান, ধুনট থানার পিএসআই ডালিম ও আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম চাঁন প্রমুখ।









