, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জে ৩ হাজার অসহায় ও দিনমজুর মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন- পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা




সিরাজগঞ্জে ৩ হাজার অসহায় ও দিনমজুর মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন- পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : এপ্রিল ০১ ২০২০, ২২:৫১ | 958 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায়  মুক্তা কন্সট্রাকশন লিমিটেডের নিজস্ব অর্থায়নে দুঃস্থ, অসহায় ও দিনমজুর মানুষের মাঝে  মুক্তা কন্সট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা ৩ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। বুধবার বিকেলে পৌরসভা চত্বরে তিনি এই খাদ্য সামগ্রী বিতরন করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম), প্রেসক্লাব সভাপতি ও প্যানেল মেয়র-১ হেলাল উদ্দিন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফিকুল ইসলাম সফি প্রমূখ।

সৈয়দ আব্দুর রউফ মুক্তা বলেন, করোনাভাইরাস রোগ মোকাবেলায় সাধারন মানুষের পাশে দাঁড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন। সেই আহবানে সাড়া দিয়ে গরীব, দুঃস্থ, দরিদ্র ও খেটে খাওয়া ৩ হাজার পরিবারের মধ্যে ব্যক্তিগত ভাবে ১৫ লাখ টাকার খাদ্যসামগ্রী বিতরণ করা হলো।

এই দুর্যোগের সময়ে প্রতিটি সামর্থবানেরই উচিত সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো। তিনি আরো বলেন, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে নিম্ন আয়ের মানুষদের খাবারের যোগান দিতে হবে। তবেই তাদের ঘরে রাখা সম্ভব। এতে সংক্রামক ব্যাধিটি ছড়াবে কম। এতে বেঁচে যাবে পুরো দেশ, পুরো জাতি।

করোনা ভাইরাসের কারণে যে সমস্ত নিম্ন আয়ের মানুষ ঘর থেকে বের হতে পারছেন না, তাঁদের কথা বিবেচনা করে আমার এ আয়োজন। আমি পৌরবাসীর সুখে-দুঃখে সঙ্গে আছি এবং থাকবো। দেশের এই দুর্যোগ মুহূর্তে বিত্তবান মানুষদের তিনি এগিয়ে আসার আহবান জানান। কেহ যেন খাবারের অভাবে কষ্ট না পায়। পর্যায়ক্রমে এ ধরণের সহযোগীতা অব্যাহত থাকবে বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET